Back to Publications
চেনা অচেনা সাপ — Book Cover
Educational Publication

চেনা অচেনা
সাপ

"এক অল্প জানা উপকারী জীব গোষ্ঠী - যাদের আমরা অহেতুক ভয় পাই।"

সাপ, সাপে কামড়, সচেতনতা ও প্রকৃতির সঙ্গে সহাবস্থান — একটি সম্পূর্ণ সচিত্র পুস্তিকা। A comprehensive illustrated guide on snakes, snakebite awareness, and coexistence with nature.

50+
Species Covered
75+
Awareness Drives
Thousands
Lives Impacted
Foreword (মুখবন্ধ)

A Note from the Expert

পৌরাণিক কাহিনী, লোককাহিনী, ভয়, জীবন এবং আকস্মিক মৃত্যুতে মানব ইতিহাসে সাপ একটি অবিচ্ছেদ্য ভূমিকা পালন করেছে। বড় হবার সাথে সাথে সাহিত্য ও প্রত্যক্ষ অভিজ্ঞতার মাধ্যমে আমি যখন এই আকর্ষণীয় প্রাণীগুলি অবগত হই তখন আমি বুঝতে পারি কতটা খারাপ ভাবে সাপকে আমাদের সমাজে উপস্থাপিত করা হয়।

অবশ্যই এর একটি অন্য দৃষ্টিকোণও আছে। উদাহরণ স্বরূপ দেখা যেতে পারে সর্পদংশনে মৃত্যু এবং অক্ষমতার ক্ষেত্রটিকে। ভারতবর্ষ বিশ্বে সাপের কামড়ে মৃত্যু এবং সর্পঘাত জনিত বিভিন্ন অক্ষমতার রাজধানী হিসাবে পরিচিত। যেখানে বছরে ৬০,০০০ এর বেশি পুরুষ, মহিলা এবং শিশু সাপের কামড়ে মৃত্যু হয় এবং এই সংখ্যার তিনগুণ সাপের কামড়ে বিভিন্ন অসুস্থতা এবং মানসিক ক্ষত নিয়ে জীবন যাপন করছে।

স্বাভবিকভাবেই মানুষ সাপকে ভয় পাবে, ঘৃণা করবে এবং ভুল বুঝবে। আমরা সবাই যে বাস্তুতন্ত্রের অংশ, সেখানে সাপের একটি দৃশ্যমান গুরুত্বপূর্ন ভূমিকা পালন করে কিন্তু তার ব্যাখ্যা দেওয়া বেশ কঠিন। উদাহরণস্বরূপ, ভারতে সড়ক দুর্ঘটনার কারণে প্রায় ১,৬৮,০০০ জন মারা গেছে, যা বছরে গড়ে ১০% বৃদ্ধি পেয়েছে। কিন্তু আমরা কি বাড়ি থেকে বের হওয়া বা কাজে গাড়ি চালানো বা বাসে করে আমাদের বাচ্চাদের স্কুলে পাঠানো বন্ধ করে দিয়েছি? না, আমরা তা পারিনি।

"

আমি বিশ্বাস করি যে এই বইটি সাপ এবং সাপের বিপদ সম্পর্কে ভালোভাবে অবগত করার জন্য এবং সাপ সম্পর্কে মানুষের দৃষ্টভঙ্গি পরিবর্তনের শুভ সূচনাকারী একটি আশ্চর্য এবং সাহসী পদক্ষেপ। আমি মনেপ্রাণে বিশ্বাস করি যে পরিবর্তন শুধুমাত্র কার্যকরী শিক্ষা এবং সঠিক তথ্যের মাধ্যমেই ঘটতে পারে।

আমি সত্যিই চাই যে, এই বইটি সাপ সম্পর্কে সাধারণ মানুষের ধারণায় সামান্য হলেও পরিবর্তন আনবে এবং আমাদের বাস্তুতন্ত্রে সাপ থাকার সুবিধা এবং অসুবিধা সম্পর্কে তাদের সচেতন করবে। আজকের পৃথিবীতে একমাত্র মন্ত্র হল সহাবস্থান। এটি একটি বিকল্প নয়, এটি আবশ্যিক।

বিশাল সাঁতরা

সরীসৃপবীদ (Herpetologist)

What You'll Learn

Identify venomous vs non-venomous snakes
Scientific first-aid for snakebites
Debunk myths surrounding snakes
Understand snake behaviour and habitats
Prevention tips for homes and fields
Wildlife protection laws regarding snakes
Emergency response protocols
Human-snake coexistence practices
Chapters

সূচীপত্র

1
ভূমিকা
2
সাপ সম্পর্কে কিছু কথা
3
সাপের বিবর্তন, গঠন, বিষদাঁত ও বিষথলি
4
সাপের খোলস ত্যাগ ও জ্ঞানেন্দ্রিয়
5
বাসস্থান, প্রজাতি, খাদ্য ও চলাফেরা
6
প্রজনন ও সাপের পরিচিতি
7
বিষধর, আংশিক বিষধর ও নির্বিষ সাপ
8
সামুদ্রিক সাপ ও একই রকম দেখতে সাপ
9
কালাচ ও চিতিবোড়া, তুতুর ও চন্দ্রবোড়া
10
দাঁড়াস ও গোখরো
11
কুসংস্কার ও বাস্তব, সাপের গুরুত্ব
12
সাপের কামড় থেকে দূরে থাকতে
13
সাপে কামড়ালে ও কামড়ের লক্ষণ
14
সাপের কামড়ের চিকিৎসা
15
সাপ দেখলে কি করণীয়
16
কিছু গুরুত্বপূর্ণ তথ্য

Book Details

Edition
২য় ও পরিমার্জিত সংস্করণ (নভেম্বর ২০২৪)
১ম সংস্করণ: নভেম্বর ২০২৩
Credits

ভাবনা ও লেখা: কল্যাণ

বিন্যাস: সোমনাথ

প্রচ্ছদ: প্রথমা ও অনীশ

Publisher

তারকেশ্বর গ্রীণ মেটস্

Regd. No. - SO205630

নারায়ণপুর, তারকেশ্বর, হুগলী

Ph: 9749660361

Price
₹ ৩০

Important

In case of a snakebite, rush to the nearest hospital immediately. Do NOT use tourniquets, cut the wound, or rely on traditional remedies.

Snakebite Awareness ProgramRequest This Book