Want to make a difference?
Donate Now
বাংলার
চেনা পাখি
"পাখি চেনার সহজ পাঠ — ঘরের আঙিনা আর বাংলার প্রকৃতির চেনা পাখিদের সঙ্গে নতুন পরিচয়।"
আমাদের চারপাশের ২৩টি পরিচিত পাখির রূপ, খাদ্যাভ্যাস, স্বভাব, বাসা তৈরির কারিগরি এবং পরিবেশগত ভূমিকা নিয়ে তারকেশ্বর গ্রীণ মেটস্-এর সচিত্র পুস্তিকা। বইটির প্রতিটি পাতার QR কোড স্ক্যান করে সরাসরি ফোনে শুনে নিন প্রতিটি পাখির আসল ডাক!
২৩+
Species Covered
৪০
Book Pages
১০০%
QR Sound Enabled
কচিকাঁচাদের চোখ ফিরিয়ে আনার প্রয়াস
বর্তমান ডিজিটাল যুগে আমাদের ঘরের ছোটরা বাস্তবের চেয়ে মোবাইল স্ক্রিন, বইয়ের পাতা কিংবা কার্টুনের চরিত্র হিসেবেই পাখিদের দেখতে বেশি অভ্যস্ত হয়ে পড়ছে। মুক্ত প্রকৃতির স্পর্শ থেকে ক্রমশ দূরে সরে যাওয়া এই কচিকাঁচাদের চোখ ফিরিয়ে আনা এবং ঘরের আঙিনার চারপাশের চেনা পাখিদের সঙ্গে তাদের এক গভীর আত্মিক বন্ধন গড়ে তোলাই আমাদের এই প্রকাশনার প্রধান উদ্দেশ্য।
আজ নির্বিচারে গাছপালা কাটা, প্রাকৃতিক আবাসস্থল ধ্বংস এবং পরিবেশ দূষণের কারণে পাখিরা ক্রমশ হারিয়ে যেতে বসেছে। এই অসচেতনতা পাখিদের অস্তিত্বকে প্রতিদিন সংকটের মুখে ঠেলে দিচ্ছে। এই বইটি পড়ে ছোটরা যদি বাইরের গাছপালার দিকে চোখ মেলে তাকাতে শেখে, পাখিদের বৈশিষ্ট্য ও জীবনযাত্রা চিনতে পারে এবং তাদের ভালোবেসে প্রকৃতি সুরক্ষায় এগিয়ে আসে, তবেই প্রকাশনাটির মূল উদ্দেশ্য সার্থক হবে।
তারকেশ্বর গ্রীণ মেটস্
পরিবেশ ও বন্যপ্রাণী বিষয়ক স্বেচ্ছাসেবী সংস্থা
বইটির সূচীপত্র
বইটিতে অন্তর্ভুক্ত ২৩টি পাখি ও তাদের ডাক

টিয়া (সবুজ টিয়া)
Rose-ringed Parakeet

পায়রা (গোলা পায়রা)
Rock Pigeon

ছাতার (সাতভাই)
Jungle Babbler

শালিখ (ভাত শালিক)
Common Myna

কাক (পাতি কাক)
House Crow

দাঁড়কাক
Large-billed Crow

কোকিল
Asian Koel

বুলবুলি (বাংলা বুলবুল)
Red-vented Bulbul

ফিঙে
Black Drongo

দোয়েল
Oriental Magpie-Robin

টুনটুনি
Common Tailorbird

বাবুই
Baya Weaver

চড়াই (পাতি চড়ুই)
House Sparrow

কাঠঠোকরা (সোনালীপিঠ কাঠঠোকরা)
Black-rumped Flameback

বেনে বউ (হলদে পাখি)
Black-hooded Oriole

লক্ষ্মীপেঁচা
Barn Owl

খুঁড়ুলে পেঁচা (কোটরে পেঁচা)
Spotted Owlet

সাদা বুক মাছরাঙা
White-throated Kingfisher

ডাহুক
White-breasted Waterhen

জলপিপি
Bronze-winged Jacana

পানকৌড়ি (ছোট পানকৌড়ি)
Little Cormorant

পাকড়া মাছরাঙা
Pied Kingfisher

পাতি সরালি (সরালি হাঁস)
Lesser Whistling Duck
বই সংক্রান্ত তথ্য (Book Details)
- সংস্করণ ও সময়কাল
- প্রথম সংস্করণ: নভেম্বর, ২০২৬
- মোট পৃষ্ঠা: ৪০
- সৃজনশীল দল
ভাবনা, বিষয় ও লেখা: কল্যাণ
বিন্যাস ও অলঙ্করণ: সোমনাথ
- প্রকাশনায়
তারকেশ্বর গ্রীণ মেটস্
Regd. No. - SO205630
নারায়ণপুর, তারকেশ্বর, হুগলী
Ph: 9749660361
- ধার্য মূল্য
- ₹ ৪০ (মুদ্রণ মূল্য)
পাখি শিকার ও কেনা-বেচা ভারতীয় আইনে শাস্তিযোগ্য অপরাধ (সর্বোচ্চ ৭ বছরের জেল ও ২৫,০০০ টাকা জরিমানা)। বন্যপ্রাণী সংক্রান্ত যে-কোনো অপরাধ দেখলে বনদফতর বা তারকেশ্বর গ্রীণ মেটস্-কে অবহিত করুন (তথ্য গোপন রাখা হবে)।